🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখম, নগদ ৩৫ হাজার টাকা ছিনতাই

👤 🕐 ✏️ আপডেট: 👁 62 বার পড়া হয়েছে 3 মিনিট পড়তে হবে
রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখম, নগদ ৩৫ হাজার টাকা ছিনতাই

মো. ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাদিকুর মোল্লা (৩০) নামে এক মুদি ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলার সময় তার কাছে থাকা ব্যবসার নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলাব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের করাটিয়া এলাকার আলতাফ হোসেনের মুদি দোকানের সামনে পাকা সড়কে ঘটে।

এ ঘটনায় পরদিন  আহতের ছোট ভাই মোহাম্মদ তারেক মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে নাম উল্লেখ করা আসামিরা হলেন— করাটিয়া এলাকার নাঈম মোল্লা (২২), নাদিম মোল্লা (২৩), ফাহিম মোল্লা (২০), মাহাবুব মোল্লা (১৮), নাদিম মোল্লা (১৯) ও সায়েল মোল্লা (২০)।

অভিযোগ সূত্রে জানা যায়, সাদিকুর মোল্লা দীর্ঘদিন ধরে পূর্বাচল ২১ নম্বর সেক্টরের লালমাটি এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করে আসছেন। আসামিরা এলাকায় উচ্ছৃঙ্খল ও দাঙ্গাবাজ প্রকৃতির হওয়ায় প্রায়ই তাদের বাড়ির আঙিনায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করত। এতে বাধা দেওয়ায় সাদিকুর ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ হয়ে তারা দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার দিন সন্ধ্যায় দোকান বন্ধ করে ব্যবসার নগদ ৩৫ হাজার টাকা সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন সাদিকুর। পথিমধ্যে করাটিয়া এলাকার আলতাফ হোসেনের দোকানের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা হামলাকারীরা রামদা, ছেনদা, লোহার রড ও এসএস পাইপ নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলার সময় নাঈম মোল্লা লোহার রড দিয়ে মাথায় আঘাত করতে গেলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার ডান হাঁটুতে লাগে এবং গুরুতর হাড়ভাঙা জখম হয়। পরে নাদিম মোল্লা মাথায় আঘাতের চেষ্টা করলে সেটি পিঠে লাগে। একপর্যায়ে ফাহিম মোল্লা তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং অন্যরা লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে সাদিকুর মাটিতে লুটিয়ে পড়লে তার পকেটে থাকা নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহতের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিন বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়দের দাবি, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ফিরে আসবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏