🔴 ব্রেকিং
শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা

👤 🕐 ✏️ আপডেট: 👁 93 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা

 

জেলা প্রতিনিধি রাজবাড়ী:
মোঃ জাহিদুর রহিম মোল্লা:

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকারে সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (সন্ধ্যা ৬ টার দিকে পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ওই সাংবাদিকের নাম মো. আকাশ মাহমুদ। তিনি কালের কণ্ঠের রাজবাড়ী জেলা (মাল্টিমিডিয়া) রিপোর্টার ও এনপিবি রাজবাড়ী জেলা প্রতিনিধি।

এ হামলার ঘটনায় সাগর শিকদার অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গোছে।

হামলার শিকার সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, গত বৃহস্পতিবার এইচএসসি পরিক্ষার্থীদের সাথে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র দুর্ব্যবহার করে। সে বিষয়ে আজ বিকালে ছাত্রপ্রতিনিধিরা ছাত্র মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সাথে কথা বলতে গেলে ইজিবাইক চালকরা ছাত্রপ্রতিনিধিদের উপর হামলা করে। আমি ভিডিও করলে আমার উপর হামলা করে আমার ফোন থেকে ভিডিও ডিলিট করে আমার উপর আবারও আক্রমণ করে। পরে আমি দৌড়ে প্রাণে রক্ষা পাই।

আহত ছত্র প্রতিনিধি সাগর শিকদার বলেন, মৈলাশা-লাঙ্গলবাধ সড়কে ইজিবাইকদের একটি সিন্ডকেট রয়েছে। গত বৃহস্পতিবার এইচএসসি পরিক্ষার্থীদের সাথে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র দুর্ব্যবহার করে। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সে বিষয়ে আজ বিকালে আমরা (ছাত্রপ্রতিনিধিরা) মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সাথে কথা বলতে গেলে ইজিবাইক চালকরা লাঠি-সোঁটা নিয়ে আমাদের উপর হামলা করে। এ হামলায় একজন সাংবাদিক সাহ আমরা প্রায় ১০-১২ জন আহত হয়েছি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ইতিমধ্যে ঘটনাস্থর পরিদর্শন করা হয়েছে। সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা প্রেরক,
মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏