🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেফতার, তথ্য গোপনের অভিযোগ থানা পুলিশের বিরুদ্ধে।

👤 🕐 ✏️ আপডেট: 👁 74 বার পড়া হয়েছে 3 মিনিট পড়তে হবে
ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেফতার, তথ্য গোপনের অভিযোগ থানা পুলিশের বিরুদ্ধে।

 

শাব্বির আহমদ
​জেলা প্রতিনিধি খুলনা:

​খুলনার ফুলতলার চাঞ্চল্যকর কিশোর সাব্বির হোসেন (১৯) হ’ত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ৩ নম্বর আসামিকে দীর্ঘ চার মাস পর গ্রেফতার করেছে ফুলতলা থানা পুলিশ।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলো— দামোদার (জমাদার পাড়া) এলাকার জাহাঙ্গীর জমাদ্দারের ছেলে ১ নম্বর আসামি মঈন জমাদ্দার (৪০) এবং ৩ নম্বর আসামি সুফিয়ান জমাদ্দার (১৮)।

​স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার পুলিশ গোপনে অভিযান চালিয়ে এই দুই আসামিকে আটক করে।
তবে বিষয়টি প্রকাশ না করে গোপনীয়তা রক্ষার চেষ্টা চালায় থানা পুলিশ।
আজ সোমবার বেলা আনুমানিক ২টার দিকে আসামিদের খুলনার আদালতে প্রেরণের সময় থানায় উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ সদস্যরা।
এ সময় গ্রেপ্তারকৃতদের বিষয়ে ফুলতলা থানার অফিসার ইনচার্জের (ওসি) বক্তব্য জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য বা বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

​এজাহার সূত্রে ঘটনার বিস্তারিত:
গত ১৬ মে ২০২৬ রাত আনুমানিক ০৭:৪৫ ঘটিকায় ফুলতলা থানাধীন দামোদার (জমাদারপাড়া) গ্রামে সাব্বির হোসেন তার বন্ধু স্বাধীনকে নিয়ে যাওয়ার সময় আসামিরা তাদের পথরোধ করে এলোপাতাড়ি মা’রধ’র শুরু করে।
​এজাহারের বিবরণ অনুযায়ী, ৪-৫ দিন আগে ২ ও ৩ নম্বর আসামি (সিজান ও সুফিয়ান) ভিকটিম সাব্বিরদের বাড়ির পাশে মাদক সেবন করতে এলে সাব্বির তাতে বাধা দেয়। এ নিয়ে তর্কাতর্কির জেরে আসামিরা তার ওপর ক্ষিপ্ত ছিল এবং সুযোগ খুঁজছিল।
​ঘটনার রাতে ১ নম্বর আসামি মাহিন জমাদ্দার পেছন থেকে সাব্বিরকে ঝাপটে ধরে এবং ৩ নম্বর আসামি সুফিয়ান জমাদ্দার ও অন্যান্য অজ্ঞাতনামা আসামিরা তাকে আটকে রাখে।
এ সময় ২ নম্বর আসামি সিজান জমাদ্দার তার কাছে থাকা ছু’রি দিয়ে সাব্বিরের পেটে নাভির ওপর সজোরে পোঁ’চ মা’রে, যার ফলে তার না’ড়ি’ভুঁ’ড়ি বের হয়ে যায়। তাকে বাঁচাতে এগিয়ে এলে বন্ধু স্বাধীন (১৬) ও নিরব (২২)-কেও নির্মমভাবে কু’পি’য়ে গুরুতর জ’খ’ম করা হয়।
​পরে স্থানীয়রা আ’হ’ত’দের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই সাব্বির মৃ’ত্যু’ব’র’ণ করেন। এ ঘটনায় ১৭ মে ২০২৬ তারিখে নি’হ’ত সাব্বিরের পিতা এস.এম গোলাম মোস্তফা সরদার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে ফুলতলা থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেন।
​হ’ত্যা’কা’ণ্ডের দীর্ঘ চার মাস পার হলেও প্রধান আসামিরা অধরা থাকায় নি’হ’ত সাব্বিরের পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষো’ভের সৃষ্টি হয়েছিল। দীর্ঘ দিন পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করলেও মামলার প্রধান অভিযুক্ত ২ নম্বর আসামি সিজান জমাদ্দার সহ অন্যান্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏