🔴 ব্রেকিং
দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক

পুলিশের তৎপরতায় সন্দেহভাজন দুইজন গ্রেফতার, উদ্ধার ৫টি মোটরসাইকেল

👤 🕐 ✏️ আপডেট: 👁 39 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
পুলিশের তৎপরতায় সন্দেহভাজন দুইজন গ্রেফতার, উদ্ধার ৫টি মোটরসাইকেল

 

শাব্বির আহমদ
জেলা প্রতিনিধি খুলনা

কেএমপি’র লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম ১০ আগস্ট ২০২৬ তারিখ ১৮.১০ ঘটিকায় অভিযানের উদ্দেশ্যে জিরো পয়েন্ট অভিমুখে যাওয়ার সময় টেক্সটাইল কলেজ পার হয়ে বাদশা হাওলাদারের মার্কেটের সামনে ফাঁকা জায়গায় ৮টি মোটরসাইকেলসহ আনুমানিক ১৬-১৭ জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে। পুলিশ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা হতবিহ্বল হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

পালানোর সময় তারা ঘটনাস্থলে ৫টি মোটরসাইকেল ফেলে যায়। পুলিশ তাদের ধাওয়া করে ১) আব্দুল্লাহ আল মামুন (২১), পিতা-মাহাবুর রহমান, সাং-গাওঘারা এবং ২) মোঃ ইমরুল গাজী (২১), পিতা-মৃত মোকসেদ গাজী, সাং-শুকতারা, উভয় থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ৫টি মোটরসাইকেলও পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ঘটনাটি খতিয়ে দেখতে মোটরসাইকেলগুলোর কাগজপত্র, মালিকানা, রেজিস্ট্রেশন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। পাশাপাশি গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এবং অপরাধ প্রতিরোধে পুলিশের সতর্ক নজরদারি ও তাৎক্ষণিক অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏