🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

পটুয়াখালীর দশমিনায় শিক্ষককে মারধরের অভিযোগে মানববন্ধন,হামলাকারীকে গ্রেফতার ও বিচারের দাবি

👤 🕐 ✏️ আপডেট: 👁 124 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
পটুয়াখালীর দশমিনায় শিক্ষককে মারধরের অভিযোগে মানববন্ধন,হামলাকারীকে গ্রেফতার ও বিচারের দাবি

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বিবি আয়সা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সাওারকে মারধর, প্রাননাশের হুমকি ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্হানীয়রা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০ টায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেতাগী সানকিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে এবং ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বিবি আয়শা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থী, স্হানীয় গন্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তরা বলেন, একজন শিক্ষকের ওপর হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যৎ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্হা গ্রহনের দাবি জানান তারা। বক্তরা আরও বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীকে গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জানা যায়, গত বুধবার (২২ জুলাই) সকাল ১০ টার সময় বিদ্যালয়ে ব্রাকের আয়োজিত একটি সভা শেষে আ্যাডহক কমিটি নিয়ে আলোচনা চলাকালে বিদ্যালয়ের আ্যাডহক কমিটির সভাপতি মোসা, সেতারা বেগমের স্বামী জামাল বয়াতী ৩৮) এবং ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সাওর (৫৬) এর মধ্যে কথার কাটা- কাটি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে জামাল বয়াতী ওই শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেন।
অসুস্থ হয়ে পড়লে মাওলানা আব্দুস সাওার দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা নেন। পরে তিনি দশমিনা থানায় মোঃ জামাল বয়াতীকে প্রধান আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিরা হামলাকারীর বিচার দাবিতে মানববন্ধন করেন।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏