জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাব্বি গাজী (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ সুএে জানা যায়, গোপন সংবাদের ভিওিতে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ সুমন হাওলাদার, এস আই (নিঃ) মোঃ বায়েজিদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স ২ নম্বর বাধঘাট পানি ট্যাংকি ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাব্বি গাজীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রাব্বি গাজী পটুয়াখালী পৌরসভার টাউন জৈনকাঠী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখতে এবং মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর পদক্ষেপ দাবি জানিয়েছেন স্হানীয়রা।
