জেলা প্রতিনিধি পটুয়াখালী:
পটুয়াখালী শহর ও এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের ধন-সম্পদ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্হানীয় পুলিশ প্রশাসন প্রতিনিয়ত তৎপর রয়েছে। বিশেষ করে, চুরি ছিনতাই ও সমাজবিরোধী কর্মকাণ্ড রোধে পটুয়াখালী থানা পুলিশ নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করে থাকে।
এক বিশেষ অভিযানের অংশ হিসেবে পটুয়াখালী থানা পুলিশের একটি চৌকস দল শহরের চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করে। অভিযানে পটুয়াখালী শহরের পেশাদার চোর এবং ছিনতাইকারী হিসেবে পরিচিত মোঃ ইব্রাহিম গাজী (২৪)-কে সফলতা ও দক্ষতার সাথে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ ইব্রাহিম গাজীর পিতার নাম মোঃ হাচন গাজী ওরফে আকন গাজী (নামে পরিচিত) ইব্রাহিম গাজীর স্হায়ী ঠিকানা পটুয়াখালীর লাউকাঠী এলাকায় হলেও সে বর্তমানে পটুয়াখালী পৌরসভার অন্তগত চরপাড়া এলাকায় বসবাস করে আসছিল। সেখান থেকেই সে দীর্ঘদিন ধরে পটুয়াখালী শহরের বিভিন্ন স্হানে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানা যায়।
পেশাদার এই চোর ও ছিনতাইকারীকে গ্রেপ্তারের পরপরই তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পটুয়াখালী থানা পুলিশ। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
পটুয়াখালী থানা পুলিশের এই ঝটিকা ও সফল অভিযানে ফলে শহরের চুরি ও ছিনতাই চক্রের তৎপরতা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। এই ধরনের কঠোর পদক্ষেপের কারনে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি তৈরি হয়েছে।
