জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীতে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ কামাল মৃধা (২৮)কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি সদর উপজেলার বল্লভপুর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
গোপন সংবাদের ভিওিতে এসআই (নিঃ) মোঃ সুমন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিঃ) বাহাউদ্দীন আহম্মেদ, এসআই (নিঃ) মোঃ সালাউদ্দিন প্রধানসহ সংশ্লিষ্ট ফোর্সের সদস্যরা অংশ নেন।
পুলিশ সুএে জানা যায়, মাদক মামলায় আদালতের পরোয়ানা জারি হওয়ার পর কামাল মৃধা পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে থানায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবশেষে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
“তারিখ ” ১৪/০৮/২০২৬
