এম জি বাবর:নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও/সি, ডিবি, নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ওসমান গনি সঙ্গীয় ফোর্সসহ ১২ আগষ্ট ২০২৬খ্রিঃ তারিখ, ২০:৪৫ ঘটিকার সময় মাইজদী বাজারস্থ মদিনা হোটেলের ভেতরে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। তাহামিন হোসেন লতিফ প্রঃ তানিম (২৫), ২। জুনায়েদ হোসেন (১৯), উভয় পিং-নুর মোহাম্মদ, মাতা-শাবানা, সাং-একলাশপুর, (লাল কাজী বাড়ী প্রঃ কল্যা মার্কেট), ২নং ওয়ার্ড, একলাশপুর ইউপি, থানা-বেগমগঞ্জ, জেলা- নোয়াখালীদের আটক করে এবং তার দেহ তল্লাশি করিয়া ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নোয়াখালী।
