🔴 ব্রেকিং
মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ

নিরাপদ কুমিল্লার দাবীতে কুমিল্লায় মানব বন্ধন

👤 🕐 ✏️ আপডেট: 👁 43 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
নিরাপদ কুমিল্লার দাবীতে কুমিল্লায় মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক:
চুরি-ছিনতাই, ধর্ষন, রাহাজানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিরাপদ কুমিল্লার দাবীতে শুক্রবার কুমিল্লায় একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লা এর উদ্যোগে শুক্রবার বিকাল ৫ টায় টাউন হলের সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তারা বলেন- কুমিল্লা শহরে অস্বাভাবিক হারে চুরি, ছিনতাই ধর্ষণ, রাহাজানি বেড়েছে। ছিনতাইকারীদের হাতে, সাধারণ মানুষ, সরকারি -বেসরকারি চাকুরীজীবি, কেউ রেহাই পাচ্ছে না, এমন কি হত্যাকান্ডের ঘটনা ও ঘটেছে। মানুষ ক্ষুব্ধ – তাই মানুষের নিরাপত্তা নিশ্চিতে চুরি-ছিনতাই বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কুমিল্লার ক্ষমতাসীন দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ প্রশাসনের কাছে দাবী জানান তারা। সচেতন রাজনৈতিক ফোরাম এর ডাকে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ এ মানব বন্ধনে অংশ গ্রহন করে। বিভিন্ন প্লেকার্ডে লেখা ছিল

নিরাপদ কুমিল্লা চাই—
ভয়মুক্ত কুমিল্লা চাই

অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনো।

কুমিল্লাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করো।

কুমিল্লা কি নিরাপদ শহর?
চুরি-ছিনতাই-হত্যায় আতঙ্কিত কুমিল্লাবাসী।

চুরি-ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।
এমনসব শ্লোগানে বিভিন্ন প্লেকার্ডে লেখা নিয়ে সর্বস্তরেরে নগরবাসীকে মানব বন্ধে অংশগ্রহণ করতে দেখা যায়।

যুব নেতা জোনায়েদ রায়হান এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক শাহ মো সেলিম, সমন্বয়ক শেখ আবদুল মান্নান, যুগ্ম সমন্বয়ক আবদুর রাজ্জাক,সাংবাদিক অশোক বড়ুয়া, মুক্তিযুদ্ধা মোতাহার হোসেন, উদীচী সভাপতি শেখ ফরিদ আহমেদ, অধ্যাপক রাহুল তারণ পিন্টু , সাংস্কৃতিক সংসদের সভাপতি আবুল কাসেম , হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খোকন চন্দ, খেলাঘর সাধারণ সম্পাদক এড. দিলীপ চন্দ, নারী নেত্রী সাহানা হক, শিক্ষক নেতা শান্তি ভূষন দেবনাথ, যুবনেতা বোরহান, যুবনেতা মেহেদী হাসান, সুমী বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏