🔴 ব্রেকিং
চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দুমকিতে মসজিদের কক্ষে তরুণ মুয়াজ্জিনের মৃত্যু, ঘিরে রহস্য

👤 🕐 ✏️ আপডেট: 👁 41 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
দুমকিতে মসজিদের কক্ষে তরুণ মুয়াজ্জিনের মৃত্যু, ঘিরে রহস্য

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীর দুমকিতে নিজকর্মস্হলের একটি কক্ষে মোঃ সায়েম (২০) নামের এক তরুণ মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) মাগরিবের নামাজের পর উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাড়ি বাইতুন মামুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের জামুরা গ্রামের বাসিন্দা। তিনি প্রায় দুই বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।

স্হানীয় সুএে জানা যায়, মাগরিবের নামাজ শেষে মসজিদের ভেতরের একটি কক্ষে সায়েমকে পড়ে থাকতে দেখেন মোঃ ইউসুফ হাওলাদার। পরে স্হানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মসজিদের বারান্দায় নিয়ে আসেন। তবে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনাস্হলে একটি দড়ি পাওয়া যায় স্হানীয়দের মধ্যে মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্হানীয়দের কেউ কেউ এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও নিহতের স্বজনেরা তা মানতে নারাজ। তাদের দাবি, সায়েমের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। ফলে ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏