🔴 ব্রেকিং
শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারের মাঝে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ

👤 🕐 ✏️ আপডেট: 👁 44 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারের মাঝে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ

 

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
গোপালগঞ্জ প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩০০ নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়ন এবং টুঙ্গিপাড়া পৌরসভার নির্ধারিত বিতরণকেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়। কর্মসূচির আওতায় ৩০০ নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে মোট সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার মধুমতি, বাঘিয়ার ঘাট, দাড়িয়ার কুলসহ বিভিন্ন নদ-নদীতে ইলিশের বিচরণ রয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।নিষেধাজ্ঞার কারণে নদীতে মাছ ধরতে না পারায় জেলে পরিবারগুলোর আয়-রোজগার বন্ধ থাকে। এ সময়ে তাদের খাদ্যসংকট কিছুটা লাঘব করতে সরকার ভিজিএফের চাল সহায়তা দিচ্ছে। পাশাপাশি নিষেধাজ্ঞার উদ্দেশ্য ও মা ইলিশ রক্ষার গুরুত্ব সম্পর্কে জেলেদের সচেতন করা হচ্ছে।চাল বিতরণের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে নির্ধারিত ২২ দিন নদীতে মাছ ধরা থেকে সবাইকে বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি বা মজুত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তারা আরও বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে নদ-নদীতে ইলিশের উৎপাদন বাড়বে। এর সুফল জেলে সম্প্রদায়সহ দেশের মানুষই ভোগ করবেন। তাই সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম এবং পাটগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏