🔴 ব্রেকিং
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!!

টুঙ্গিপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, পুরস্কৃত ৬ শিক্ষার্থী

👤 🕐 ✏️ আপডেট: 👁 41 বার পড়া হয়েছে ⏱ 3 মিনিট পড়তে হবে
টুঙ্গিপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, পুরস্কৃত ৬ শিক্ষার্থী

 

এইচ, এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
গোপালগঞ্জ প্রতিনিধি:

কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে মেয়েশিশুর সম্ভাবনা বিকাশের প্রত্যয় নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী ছয় শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সোমবার (১২ অক্টোবর) সকালে ‘কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা সৃষ্টির বার্তা তুলে ধরা হয়। র‍্যালিতে ‘শিশুবিয়ে আর নয়, কন্যাশিশুর বিজয়’—এমন স্লোগানের মাধ্যমে কন্যাশিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
পরে সকাল ১০টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ ‘বজ্রকণ্ঠে’ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী। আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের যথাযথ শিক্ষা, পুষ্টি, নিরাপত্তা ও বিকাশের সুযোগ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে তারা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এ জন্য কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা, বাল্যবিবাহ বন্ধ করা এবং তাদের মতামত ও অধিকারকে যথাযথ গুরুত্ব দেওয়া জরুরি।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুর সম্ভাবনা বিকাশে শুধু পরিবার নয়, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনকেও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মেয়েশিশুদের জন্য নিরাপদ, শিক্ষাবান্ধব ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে তারা নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবে। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার ‘ক’ ও ‘খ’—দুটি বিভাগে তিনজন করে মোট ছয়জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি কন্যাশিশুর অধিকার ও সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকেরা জানান, কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং তাদের সমান সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়েই একটি উন্নত, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏