এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি গোপালগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা শ্রমিক দল ও সদর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল গোপালগঞ্জ জেলা শহরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে, এম বাবর। বিক্ষোভ মিছিলটি শহরের শিশু পার্ক থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে সমাবেশে শেষ হয়। সমাবেশে শ্রমিক দলের নেতারা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির বিষয়ে ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মো. আজিজুর রহমান বেনা, গোপালগঞ্জ সদর উপজেলা উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান, জেলা বিএনপির মুখপাত্র সাজ্জাদ হোসেন হীরা, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সদস্যসচিব রাশেদুজ্জামান পলাশ, গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল্লাহ, সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কাকন, সদস্য সচিব মোহাম্মদ রিপন মোল্লাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায়ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন কে জানান, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মাদ রিপন মোল্লা।
