এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
************************
সারা দেশের ন্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে । বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় পাটগাতি ইউনিয়নের শ্রীরামকান্দি এলাকার ঘোষেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে মিল রেখে টুঙ্গিপাড়ায় ও এই কর্মসূচি পালন করা হয়। এসময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আফজাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, ঘোষের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রাজিব শেখ সহ অন্যান্য ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপন শেষে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের নেওয়া পরিকল্পনার সাথে মিল রেখে ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টুঙ্গিপাড়া কে একটি বাসযোগ্য ও সবুজ নগরীতে পরিণত করার লক্ষ্যে এই বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে। এতে করে শিক্ষার্থীদের কে বৃক্ষ প্রেমী হতে উদ্বুদ্ধ করবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত।
