🔴 ব্রেকিং
শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

৪৩ বছরের বঞ্চনার অবসান, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করনের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিও লেটার

👤 🕐 ✏️ আপডেট: 👁 114 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
৪৩ বছরের বঞ্চনার অবসান, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করনের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিও লেটার

 

রিয়াজ উদ্দিন
জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষক সংগঠনগুলোর সর্বশেষ উদ্যােগ ও প্রক্রিয়া।

বাংলাদেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্হার এক গুরুত্বপূর্ণ অংশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত এই শিক্ষা ব্যবস্হার শিক্ষক- কর্মচারীরা তাঁদের প্রতিষ্টান জাতীয়করন ও এমপিওভুক্তির জন্য আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় ২৩ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংকলন ও ডিও লেটার হস্তান্তরের এক নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

২৩ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ‘ডিও লেটার /ও সুপারিশ সংবলিত বিশেষ সংকলন -২০২৬’ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তীতে এই সংকলন স্পিকার, শিক্ষামন্ত্রী,চিপহুইপ,বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হবে।

জাতীয় সংসদে যেকোনো প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতার ভিওিতে (১৫১ জন সদস্যের সমর্থনে) পাশ হতে পারে। তাই আয়োজকেরা বিভিন্ন সংসদ সদস্যেদের
কাছ থেকে সমর্থন আদায়ের উদ্যােগ নিয়েছেন। ইতিমধ্যে ১৭০ জন মাননীয় সংসদ সদস্যের ডিও লেটার ও সুপারিশ সংগৃহীত হয়েছে বলে প্রচারপএে
দাবি করা হয়েছে।

সংসদ সদস্যদের সার্বিক সমর্থনের মাধ্যমে আগামী বাজেট অধিবেশনেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করন বা এমপিওভুক্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ।

শিক্ষকদের ৪৩ বছরের দীর্ঘবঞ্চনা ও অবহেলার অবসান ঘটানো।

জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্টসহ সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষক সংগঠনগুলোর সমন্বিত আন্দোলনের মাধ্যমে এই দাবি জোরদার করা।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক- কর্মচারীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি জাতীয়করন ও এমপিওভূুক্তি বাস্তবায়িত হলে দেশের মাদ্রাসা শিক্ষা ক্ষেএে এক যুগান্তকারী পরিবর্তন আসবে। নীতিনির্ধারক ও সরকারের ইতিবাচক পদক্ষেপে এই শিক্ষক সমাজ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে– এমনটাই সকলের প্রত্যাশা।

 

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏