এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
************************
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উৎসব,আনন্দ ও সম্প্রীতির এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। আজ ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়। রথযাত্রাটি পৌরমার্কেট হইতে একটি উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বের করা হয় এক বর্ণাঢ্য রথযাত্রার শোভাযাত্রা। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ধর্মপ্রাণ ভক্তবৃন্দ নারী-পুরুষ, শিশু-কিশোর এবং ধর্মের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ভক্তদের মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস, ভক্তিমূলক সঙ্গীত,কীর্তন ও “জয় জগন্নাথ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।শোভাযাত্রায় উপজেলা বিএনপি সভাপতিঃএস,এম মহিউদ্দিন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকঃআবুল বশার হাওলাদার, পৌর বিএনপি সাধারণ সম্পাদকঃওয়ালিউর রহমান হাওলাদার সহ দলের অন্যান্য নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তব্যে এস,এম মহিউদ্দিন বলেন ধর্মীয় উৎসব পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। সকল ধর্মের মানুষ নিজ নিজ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করুক—এটাই আমাদের প্রত্যাশা।শোভাযাত্রাটি মহুয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পারকোনা শ্রী শ্রী গণেশ পাগল মন্দির প্রাঙ্গণে শেষ হয়।পরে বিশেষ পূজা, প্রার্থনা, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। উৎসবে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,জনপ্রতিনিধি, সুধীজন, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। উৎসবকে ঘিরে কোটালীপাড়ায় ছিল আনন্দ-উচ্ছ্বাস আর সম্প্রীতির এক অনন্য আবহ, যা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।
উৎসব আর সম্প্রীতির মেলবন্ধনে গোপালগঞ্জ এর কোটালীপাড়ায় উদযাপিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসব-২০২৬
