জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীর বাউফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য পরিচালিত মিড-ডে মিল স্কুলের নিম্ন মানের খাদ্য সরবরাহের অভিযোগ উঠেছে।
উপজেলার বগা ইউনিয়নে খাবার বিতরণকারী গ্রামীণ জন উন্নয়ন সংস্থার দায়িত্বপ্রাপ্ত স্হানে সরজমিনে দেখা যায়,একটি স্যাঁতসেঁতে টিনশেড দোকানে সরবরাহের জন্য রাখা হয়েছে অপরিপক্ক কাঁচা সাগর কলা, যা শিশুদের খাবার হিসেবে কতটা উপযোগী, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এছাড়া খাবার বিতরণের পরও সেখানে শতাধিক রুটি পড়ে থাকতে দেখা যায়। অথচ নির্ধারিত সংখ্যার খাবার বিতরণের পর এতো রুটি অবশিষ্ট থাকার কথা নয় বলে সংশ্লিষ্টদের অ’ভিযোগ।
একই সঙ্গে রুটি ও ডিম নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়ার অভিযোগ’ ও রয়েছে। এ ছাড়াও জেলা থেকে সরবরাহ করা ডিম, কলা ও রুটি গ্রহণ ও পরিমাণের ক্ষেএে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পর্যাপ্ত সঠিক যাচাই-বাছাইয়ের ব্যবস্হা আছে কিনা, তা নিয়ে ও প্রশ্ন উঠেছে।
এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে সংস্হার শাখা ব্যবস্হাপক সন্তোষজনক কোন সদুওর দিতে পারেননি।
সরকারি অর্থে পরিচালিত এই কর্মসূচির মূল লক্ষ্য যেখানে শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা, সেখানে খাবারের মান,পরিমাণ, সংরক্ষণ ও বিতরণে এমন অ’ভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
