মো ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসার ওয়াকফকৃত ১৫ শতাংশ জমি সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী -এর দখলমুক্ত করার দাবিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গোলাম দস্তগীর গাজী ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং পরবর্তীতে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি গাজী অটো টায়ার কারখানা প্রতিষ্ঠা করেন।
এতে আরও বলা হয়, স্থানীয় বাসিন্দা হাজী মনিরুদ্দিন বেপারী একটি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৫ শতাংশ জমি ওয়াকফ করেন। অভিযোগ রয়েছে, ওই ওয়াকফকৃত জমি দখল করে সেখানে গাজী অটো টায়ার কারখানার স্থাপনা নির্মাণ করা হয়।
স্মারকলিপিতে দাবি করা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পরও মাদ্রাসার ওই জমি এখনও কারখানার দখলে রয়েছে। তাই জমিটি দখলমুক্ত করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
