🔴 ব্রেকিং
কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় :নৌপরিবহন সচিব স্বামীর স্বীকৃতি পেতে দশমিনায় তরুনীর অনশন দশমিনায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন,বর্ণাট্য র‍্যালি ও আলোচনা সভা নওগাঁর সাত প্রবাসীর দীর্ঘ আড়াই মাস পরে মৃতদেহ ফিরছে , ঋণের বোঝা নিয়ে দিশাহারা পরিবার শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 116 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

 

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ কার্যালয়ের ৯টি কক্ষে একযোগে এ পরীক্ষা শুরু হয়। নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
পরীক্ষায় অংশ নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক প্রার্থী উপস্থিত হন। এ সময় উপজেলা পরিষদ চত্বরে পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পরীক্ষা চলাকালে সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য যোগ্য ও দক্ষ জনবল বাছাইয়ের উদ্দেশ্যেই এ নিয়োগ পরীক্ষা আয়োজন করা হয়েছে।
পরীক্ষার্থীরা জানান, আমরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষা আমাদের সবার ভালো হয়েছে। এবং পরীক্ষা ব্যবস্থা উপজেলা প্রশাসন আমাদের জন্য ভালো করেছে। আমরা তো আমাদের পরীক্ষা ঠিকি ভাবে দিয়েছি। যদি আমরা আমাদের এখানে যোগ্যতায় মেধায় পরীক্ষা দিয়ে থাকি এবং উত্তীর্ণ হতে পারি তাহলে আমাদের উপজেলা প্রশাসন আমাদের যোগ্যতা এবং আমাদের মেধায় নিয়োগ দিবে বলে আমরা আশা করি। আবার অনেক শিক্ষার্থীরা বলেন, আমি পরীক্ষা দিয়েছি যদি ভালোভাবে পরীক্ষা দিয়ে থাকি আমার নিজের মেধা দিয়ে তাহলে ভালো ফলাফল আশা করবো এখানে কাউকে দোষ দেওয়ার কিছু নেই। সবকিছু নিজের কাছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏