🔴 ব্রেকিং
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্যোগে মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে RAB ও POLICEএর যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক না:গন্জের বন্দর ও নবীগঞ্জে খাল দখলদারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম: কঠোর হুশিয়ারি প্রদান করেন এমপি সচিব আবুল কাওসার আশা রাজবাড়ীর বালিয়াকান্দিতে দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাউফলে ভূমি অফিসের মসজিদ অবৈধ দখলে,সরকারি নির্দেশনা অমান্য -প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএ’র কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

👤 🕐 ✏️ আপডেট: 👁 21 বার পড়া হয়েছে 3 মিনিট পড়তে হবে
রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএ’র কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

 

 

জনসংযোগ কর্মকর্তা:(বিআইডব্লিউটিএ) ঢাকা: নৌপরিবহন খাতে সেবার মান বৃদ্ধি, রাজস্ব আহরণ সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বিআইডব্লিউটিএ-এর কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ রাজিব আহসান, এমপি এবং মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব জাকারিয়া।

অদ্য (২৩ জুলাই ২০২৬) বিআইডব্লিউটিএ-এর প্রধান কার্যালয়ের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “কর্তৃপক্ষের রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভায় তাঁরা এসব নির্দেশনা প্রদান করেন।
সভার শুরুতে সরকারের অতিরিক্ত সচিব এবং বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান জনাব মোঃ মুহিদুল ইসলাম কর্তৃপক্ষের আয়-রাজস্ব বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

উপস্থাপনায় ড্রেজিং কার্যক্রম, নৌপথের নাব্যতা রক্ষা, নদী বন্দর ব্যবস্থাপনা, ইজারা কার্যক্রম, রাজস্ব আহরণ বৃদ্ধি, নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

সভায় মাননীয় প্রতিমন্ত্রী ও সম্মানিত সচিব কর্তৃপক্ষের কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করতে একাধিক দিকনির্দেশনা প্রদান করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
১. ড্রেজিং কার্যক্রম ব্যয়-সাশ্রয়ীভাবে পরিচালনা করে অধিক প্রয়োজনীয় নৌপথে অগ্রাধিকারভিত্তিতে খনন নিশ্চিত করা;
২. নৌপথে চলাচলের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বয়া, বাতি, বিকন এবং বিভিন্ন স্থানে স্থাপিত নৌ-চিহ্ন (মার্কার) আরও দৃশ্যমান করতে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ;
৩. বন্দর বিভাগের ২০২৬-২০২৭ অর্থবছরের ৭ম দফা পর্যন্ত ইজারায় অনিষ্পন্ন ঘাটসমূহ বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত নিষ্পত্তি করা;
৪. ফোরশোর ও তীরভূমি ব্যবহার ফি যুগোপযোগী করার মাধ্যমে রাজস্ব বৃদ্ধি এবং ঘাট/পয়েন্ট সংক্রান্ত দেওয়ানী মোকদ্দমাসমূহ দ্রুত নিষ্পত্তির কার্যকর উদ্যোগ গ্রহণ;
৫. নদী বন্দর এলাকায় মালামাল ওঠানামার ক্ষেত্রে পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় (Automation) পদ্ধতি চালু করা;
৬. নৌপথে চলাচলকারী বিভিন্ন নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণ; এবং
৭. বন্দর বিভাগের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সম্ভাবনাময় খাত চিহ্নিত করে দ্রুত বাস্তবায়নযোগ্য উদ্যোগ গ্রহণ।
সভায় বক্তারা বলেন, সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে বিআইডব্লিউটিএ-কে আরও দক্ষ, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। একই সঙ্গে রাজস্ব আহরণের নতুন ক্ষেত্র সৃষ্টি এবং বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সদস্য (অর্থ) (গ্রেড-২) ক্যাপ্টেন (অব.) মোঃ মোয়াজ্জেম হোসেন, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ও যুগ্মসচিব মোঃ সাজেদুর রহমান, সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদার এবং মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) জনাব সেলিম আহমদসহ বিআইডব্লিউটিএ-এর সকল বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে মাননীয় প্রতিমন্ত্রী ও সম্মানিত সচিব প্রদত্ত নির্দেশনাসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বিআইডব্লিউটিএ-এর সেবার গুণগত মান বৃদ্ধি, রাজস্ব আহরণ সম্প্রসারণ, নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏