🔴 ব্রেকিং
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্যোগে মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে RAB ও POLICEএর যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক না:গন্জের বন্দর ও নবীগঞ্জে খাল দখলদারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম: কঠোর হুশিয়ারি প্রদান করেন এমপি সচিব আবুল কাওসার আশা রাজবাড়ীর বালিয়াকান্দিতে দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাউফলে ভূমি অফিসের মসজিদ অবৈধ দখলে,সরকারি নির্দেশনা অমান্য -প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

বরিশালে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন হিজলার মো. সোলায়মান

👤 🕐 ✏️ আপডেট: 👁 18 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
বরিশালে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন হিজলার মো. সোলায়মান

​হিজলা প্রতিনিধি:বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন হিজলা থানার ওসি মো. সোলায়মান। একই সঙ্গে জুন মাসের সার্বিক কর্মদক্ষতার বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা অর্জন করেছে হিজলা থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাধারণ মানুষকে সেবা প্রদান এবং প্রশাসনিক দক্ষতার ওপর ভিত্তি করে এই মূল্যায়ন করা হয়। ​পুলিশ সূত্রে জানা যায়, দুই মাস আগে হিজলা থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান পরিচালনা, পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছেন ওসি মো. সোলায়মান। এছাড়া, সাজা পরোয়ানা নিষ্পত্তিতে জেলার শ্রেষ্ঠ হয়েছেন হিজলা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. বাদল মিয়া ও এএসআই মো. আব্দুর রাজ্জাক। পুরস্কার গ্রহণের পর হিজলা থানার ওসি মো. সোলায়মান বলেন,এই অর্জন কোনো একক ব্যক্তির নয়। এটি হিজলা থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত পরিশ্রম, পেশাদারিত্ব ও সততার ফল। ​তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপারের সঠিক দিকনির্দেশনা এবং হিজলাবাসীর সার্বিক সহযোগিতা ও আস্থার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। এই সম্মান আমাদের কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং একটি অপরাধমুক্ত হিজলা গড়ার লক্ষ্যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏