🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রেষ্ঠ মাঠ সহকারী হিসেবে প্রশংসিত মোঃ রাসেল সিকদার

👤 🕐 ✏️ আপডেট: 👁 126 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রেষ্ঠ মাঠ সহকারী হিসেবে প্রশংসিত মোঃ রাসেল সিকদার

 

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

দুমকি উপজেলা শাখার পল্লী সঞ্চয় ব্যাংকের একজন দক্ষ, পরিশ্রমী ও সৎ মাঠ সহকারী হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন মোঃ রাসেল সিকদার। নিয়মিত সদস্যসেবা ঋণ আদায় ও সঞ্চয় কার্যক্রমে অসাধারণ সাফল্যের মাধ্যমে তিনি শাখার অন্যতম সেরা মাঠকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

শাখা সুএে জানা গেছে, মোঃ রাসেল সিকদারের অধীনে বর্তমানে ৬শত জন সদস্য এবং ১৮টি কেন্দ্র পরিচালিত হচ্ছে। তার সংগ্রহ (কালেকশন) এর পরিমাণ ১ কোটি ২১ লাখ টাকা এছাড়া শাখার ১১ জন মাঠসহকারীর মধ্যে তিনি নিয়মিতভাবে প্রথম স্হান অধিকার করে সর্বোচ্চ কালেকশন করে আসছেন ২য় স্হান অধিকার করেন,মোঃ ফেরদৌস ৩য় স্হান অধিকার করেন, মোঃ সাদ্দাম হোসেন।

এ বিষয়ে শাখা ব্যবস্হাপক সঙ্গে কথা হলে, তিনি ক্রাইম পেট্রোল  ইনভেস্টিগেশন সংবাদ কর্মীকে বলেন,” মোঃ রাসেল সিকদার অত্যন্ত দায়িত্বশীল, কর্মঠ ও সৎ একজন মাঠ সহকারী। তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তার সুসম্পর্ক এবং সময়মতো সেবা প্রদানের কারনে তিনি ধারাবাহিক ভাবে ভালো ফলাফল অর্জন করেছেন। তার এই সাফল্য অন্য মাঠ সহকারীদের জন্যও অনুপ্রেরণা। ‘”

স্হানীয় সদস্যরাও জানান, রাসেল সিকদার আমাদের এলাকার ছেলে সবসময় সদস্যদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দিয়ে থাকেন। তার কর্মদক্ষতা ও আন্তরিকতার কারণে সদস্যদের মধ্যে আস্হা ও সন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে।

পল্লী সঞ্চয় ব্যাংকের সেবার মান উন্নয়ন ও আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল করতে মোঃ রাসেল সিকদারের মতো নিবেদিতপ্রাণ কর্মকর্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏