জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে অর্থ বিভাগের সাবেক উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পদায়ন করা হয়েছে। মাঠ প্রশাসনের কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে বিভিন্ন জেলায় ডিসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এই জারি করা নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
চৌধুরী আশরাফুল করিম দায়িত্ব গ্রহণের পর পটুয়াখালীর স্হানীয় উন্নয়ন, জনসেবা এবং মাঠ প্রশাসনের কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে বলে আশা ব্যক্ত করা হয়েছে।
