🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

পটুয়াখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ১

👤 🕐 ✏️ আপডেট: 👁 79 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
পটুয়াখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ১

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালী সদর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুএে জানা যায়, পটুয়াখালী সদর থানা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার অভিযান টিমের নিকট একটি গোপন সংবাদ আসে। ওই সংবাদের ভিওিতে এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পটুয়াখালী থানাধীন তিতাস মোড় সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আউলিয়াপুর ইউনিয়নের আউলিয়াপুর এলাকার মোঃ ছালাম বয়াতী (৩৬) পিতা- ছওার বয়াতীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫০ (একশত পঞ্চাশ) মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক মোঃ চালাম বয়াতী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কি,না সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। উদ্ধারকৃত গাঁজাসহ তাকে পটুয়াখালী সদর থানায় নেওয়া হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটুয়াখালী সদর থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার পর তাকে আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।

পটুয়াখালী সদর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যর বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

এ দিকে স্হানীয়রা মাদকবিরোধী পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়ে পটুয়াখালী সদরসহ জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏