🔴 ব্রেকিং
দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক

দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

👤 🕐 ✏️ আপডেট: 👁 6 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

 

রিয়াজ উদ্দিন
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালীর দুমকি উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটক করা হলেন -আব্দুর রহমান হাওলাদার (২৪) শাকিব হাওলাদার (২০)

পুলিশ সুএে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

দুমকি থানার এসআই সজীব হোসেনের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাশ (২৬) নামে আরও এক সহযোগী ঘটনাস্হল থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। তাকে আটকের জন্য অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদক বিরোধী অভিযানে আটক দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুমকি উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

“তারিখ ” ১৫/০৯/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏