🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

তেলিখালী বাজার থেকে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তাতার

👤 🕐 ✏️ আপডেট: 👁 56 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
তেলিখালী বাজার থেকে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তাতার

 

রিয়াজ উদ্দিন জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীতে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার তেলীখালী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুএে জানা যায়, পটুয়াখালী থানার এসআই মোজাম্মেল ইসলাম রিপনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিওিতে তেলীখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও রাসেল হাওলাদারকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তার রাসেল হাওলাদার পটুয়াখালী জেলার তেলীখালী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ আরও জানায়,গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালী থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও পলাতক আসামিদের গ্রেপ্তার পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা ও প্রয়োজন বলে জানিয়েছেন পুলিশ।

মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে সচেতনত হওয়ার এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏