🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

খুলনার ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা পেল ৫০০ শতাধিক মানুষ, ছানি রোগী বাছাই

👤 🕐 ✏️ আপডেট: 👁 63 বার পড়া হয়েছে 3 মিনিট পড়তে হবে
খুলনার ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা পেল ৫০০ শতাধিক মানুষ, ছানি রোগী বাছাই

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):
খুলনার ডুমুরিয়ায় গ্রামীণ জনপদের অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে উপজেলার আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ‘দি ফলোস ফাউন্ডেশন’-এর আর্থিক সহায়তায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পে সাধারণ মানুষের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু সেবা, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে মাদরাসার সহকারী সুপারিনটেনডেন্ট ও বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী বলেন, “অর্থাভাবে অনেক সাধারণ মানুষ চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের সঠিক চিকিৎসা করাতে পারেন না। গ্রামীণ জনপদের এই মানুষদের অন্ধত্বের হাত থেকে রক্ষা করতে এবং তাদের চোখের আলো ফিরিয়ে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমাদের প্রত্যাশা, ভবিষ্যতেও সেবামূলক এই ধারা অব্যাহত থাকবে।”
চিকিৎসা ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এম আমিনুর রহমান। গ্রামীণ পর্যায়ে এমন আয়োজন সম্পর্কে আমাদের প্রতিনিধিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ এম আমিনুর রহমান বলেন:
“আমাদের মূল লক্ষ্যই হলো এলাকার অবহেলিত ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো। গ্রামের বহু প্রবীণ মানুষ চোখের ছানিসহ নানা সমস্যায় কষ্ট ভোগ করলেও আর্থিক অসচ্ছলতার কারণে সঠিক সময়ে চিকিৎসকের কাছে যেতে পারেন না। আজকের এই ক্যাম্পের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যাতে গ্রামের প্রতিটি অসহায় মানুষ বিনামূল্যে উন্নত চিকিৎসা পরামর্শ ও ওষুধ পেতে পারেন। যাদের চোখে ছানি শনাক্ত হয়েছে, তাদের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এবং জনকল্যাণমূলক কাজে আমরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগের পাশে সক্রিয়ভাবে থাকবো।
ক্যাম্প পরিচালনা ও ব্যবস্থাপনায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন এফ এম নাহিদ হাসান। এছাড়া চিকিৎসাসেবা প্রদান ও সার্বিক কার্যক্রমে অংশ নেন ডা. আল আমিন, প্রোগ্রাম ইনচার্জ মো. রেজা, আ. কাইউম বাদশা, সামরুল ইসলাম, নূরুল ইসলাম, এ এম রুহোল আমিন, জি এম হেলাল, হাবিবা খাতুন, মনিরা খাতুন ও সানোয়ার হোসেন।
ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী, সমাজসেবক ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত থেকে রোগী পরিচালনায় সার্বিক সহায়তা করেন। চিকিৎসা সেবা পেয়ে এলাকার অসচ্ছল মানুষ আয়োজক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেখ মাহতাব হোসেন।
ডুমুরিয়া খুলনা ।
মোবাইল ০১৭১১৩৬৪৪৩১

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏