🔴 ব্রেকিং
চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিবির জালে মাদক ব্যবসায়ী, পটুয়াখালীতে ১১০ পিস ইয়াবা উদ্ধার

👤 🕐 ✏️ আপডেট: 👁 53 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
ডিবির জালে মাদক ব্যবসায়ী, পটুয়াখালীতে ১১০ পিস ইয়াবা উদ্ধার

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুমন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ সুএে জানা গেছে, পটুয়াখালী সদর থানাধীন পটুয়াখালী পৌরসভার টাউন কালিকাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। গত ২১আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটের দিকে টাউন কালিকাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহ ভাজন হিসেবে মোঃ সুমন সরদারকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোঃ সুমন সরদার (২৮) পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছোট চৌরাস্তা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আঃ জব্বার সরদার এবং মাতার নাম মোসাঃ হাফিজা বেগম।

ডিবি পুলিশ জানায়, মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা ও সরবরাহ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিওিতে টাউন কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে সুমন সরদারকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য পটুয়াখালী আদালতে প্রেরন করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পটুয়াখালী জেলায় মাদক নির্মুলে অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসাও মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যহত থাকবে।

“তারিখ” ২২/০৮/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏