নিজস্ব প্রতিবেদক :জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে উড্ডয়নের প্রস্তুতি নেওয়া বিমানটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয় এবং প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্বের কথা জানান।
বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ত্রুটির ধরন এবং কখন ফ্লাইটটি পুনরায় উড্ডয়ন করতে পারে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
