🔴 ব্রেকিং
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!!

গোপালগঞ্জ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি  মাহবুব আলী খান – এর জানাযার নামাজ সম্পন্ন

👤 🕐 ✏️ আপডেট: 👁 44 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি  মাহবুব আলী খান – এর জানাযার নামাজ সম্পন্ন

 

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দিবাগত রাত সোয়া ১-টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজনৈতিক জীবনের অধিকারী মাহবুব আলী খান স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। সর্বশেষ ২০২২ সালের ১ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর থেকে মাহবুব আলী খান আত্মগোপনে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার (১১-অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জের কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে তার জানাজার নামাজ পরান থানাপাড়া মসজিদের ইমাম শিবলী আহমেদ। এতে নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগেরসহ-সভাপতি মুন্সি আতিয়ার রহমান, আইন বিষয়ক সম্পাদ এ্যাডভোকেট জুলকদর রহমান, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সাবেক পৌর কাউন্সিলর এম মাহাবুব আলী সোহেল ও আল-আমিন ইসলামসহ সামাজিক রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জানাযায় প্রায় তিন সহস্রাধিক মানুষের সমাগম ঘটে। পরে বেদগ্রাম পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏