🔴 ব্রেকিং
শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গোপালগঞ্জে নির্ধারিত দামের চেয়ে ৪০০–৫০০ টাকা বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ

👤 🕐 ✏️ আপডেট: 👁 61 বার পড়া হয়েছে ⏱ 3 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জে নির্ধারিত দামের চেয়ে ৪০০–৫০০ টাকা বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ

 

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যের চেয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। স্থানীয় ভোক্তাদের অভিযোগ, এক শ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করছেন। এতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। বিইআরসির সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা। সেপ্টেম্বর মাসে আগের নির্ধারিত দামের তুলনায় ১৩ টাকা কমিয়ে এ মূল্য নির্ধারণ করা হয়। তবে গোপালগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন বাজারে কোথাও কোথাও একই সিলিন্ডার ২ হাজার টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা। ভোক্তাদের দাবি, দোকানে সিলিন্ডার মজুত থাকার পরও বিভিন্ন অজুহাতে নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকশ টাকা বেশি নেওয়া হচ্ছে। এতে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এদিকে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি এবং অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি সিলিন্ডার মজুত রাখার অভিযোগে গত ২ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ শহরের চর সোনাকুড় এলাকার শ্মশান ব্রিজ-সংলগ্ন মেসার্স নিপুণ প্রযুক্তি-র গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির গ্যাস সিলিন্ডার ডিলার শেখ যোবায়ের শেখের গোডাউনের বিপরীতে থাকা বিস্ফোরক লাইসেন্স নবায়ন করা হয়নি। একই সঙ্গে অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি গ্যাস সিলিন্ডার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত শেখ জোবায়ের শেখকে ২ লাখ টাকা অর্থদণ্ড করেন। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম। তবে ব্যবসায়ীদের একটি অংশের দাবি, তারা ডিলার পর্যায় থেকেই বেশি দামে এলপিজি কিনতে বাধ্য হচ্ছেন। ফলে খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। স্থানীয় ভোক্তারা বলছেন, শুধু খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সমস্যার স্থায়ী সমাধান হবে না। এলপিজির পুরো সরবরাহব্যবস্থা—আমদানিকারক, কোম্পানি, ডিলার, পরিবেশক ও খুচরা বিক্রেতা—কোন পর্যায়ে অতিরিক্ত মূল্য নির্ধারণ বা আদায় হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের মতে, সরকার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করলেও বাজারে কয়েকশ টাকা বেশি দামে বিক্রি হলে নির্ধারিত মূল্য কার্যত কাগজেই সীমাবদ্ধ থেকে যায়। এলপিজি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের লাইসেন্স, মজুদ সক্ষমতা, সরবরাহ মূল্য ও খুচরা বিক্রয়মূল্য যাচাই করে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা।

 

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏