🔴 ব্রেকিং
র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এর অভিযানে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযানে ১৬ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেফতার পটুয়াখালীতে সড়কের পাশের গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার পবিত্র হজ্জ পালন শেষে প্রত্যাবর্তন ও দায়িত্ব গ্রহণ করলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান পটুয়াখালীতে “চাইপাই” রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর খাদ্য মজুদের অভিযোগ পটুয়াখালীতে ৪১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জ কোটালীপাড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ গোপালগঞ্জে পুলিশের (অব:) বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর অভিযোগ বেগমগঞ্জে বিদেশী ৩টি অত্যাধুনিক অস্ত্র সহ জামাত ক্যাডার গ্রেপ্তার গোপালগঞ্জে সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশ ও মাটি কাটার অভিযোগে গ্রেফতার-১

গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার

👤 🕐 ✏️ আপডেট: 👁 116 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার

 

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৪টা ২৫ মিনিটে কালিয়াকৈর থানাধীন চন্দ্রা কাঁচাবাজারের পূর্বপাশের জঙ্গল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ৪-৫ জন দৌড়ে পালিয়ে যায়।
দেলোয়ার ওরফে দেলু (৩৭)পিতা- মৃত দানেছ আলী, সাং- রতনপুর সেনপাড়া, কালিয়াকৈর, গাজীপুর হাফিজ উদ্দিন হাইদু (২৬) পিতা- জয়নাল আবেদীন, সাং- রতনপুর, কালিয়াকৈর, সুজন সিকদার (৩৫) পিতা- জহির সিকদার, সাং- রতনপুর, কালিয়াকৈর, মারুফ ইসলাম (২৩), পিতা- আলমগীর আলম, সাং- রতনপুর লাদেন মার্কেট, কালিয়াকৈর, শান্ত ইসলাম (২৩) পিতা- আবুল হোসেন, সাং- রতনপুর লাদেন মার্কেট, কালিয়াকৈর, মো. জুম্মন (২৫) পিতা- মৃত ছোবাহান, সাং- পাচনখোলা, মুন্সীগঞ্জ, বর্তমান- রতনপুর, কালিয়াকৈর, মো. জহিরুল ইসলাম (৩৫) পিতা- আ. সাত্তার, সাং- দক্ষিণ রামখানা, নাগেশ্বরী, কুড়িগ্রাম, বর্তমান- রতনপুর, মজিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া, কালিয়াকৈর ।

ডিজিটাল আর্কাইভ সাবস্ক্রি
কালিয়াকৈর মডেল থানার ওসি শহিদুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল চন্দ্রা কাঁচাবাজারের পূর্বপাশের জঙ্গলে অবস্থান নিয়েছে। মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৭ জনকে হাতেনাতে আটক করি। বাকিরা জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায় আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রামদা, ৩টি চাকু, ১টি করাত, ২টি ছোরা ও ১টি লোহার রড উদ্ধার করা হয়েছে। কালিয়াকৈর থানা চত্বরে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের হাজির করে প্রেস ব্রিফিং করে পুলিশ।
ওসি আরও বলেন,আটককৃতদের বেশিরভাগ রতনপুর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে দস্যুতা প্রস্তুতির মামলা রুজু হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঈদ সামনে রেখে মহাসড়ক ও বাইপাস এলাকায় ডাকাতি প্রতিরোধে রাতের টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। স্থানীয়রা জানান, চন্দ্রা-নবীনগর মহাসড়কে গত এক মাসে ৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। ভোররাতে পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে।

####

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏