🔴 ব্রেকিং
শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

এআই দিয়ে সাংবাদিকের ছবি বিকৃত করে প্রচারের অভিযোগ, বরিশালে মামলা -তদন্তে সি আইডি

👤 🕐 ✏️ আপডেট: 👁 88 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
এআই দিয়ে সাংবাদিকের ছবি বিকৃত করে প্রচারের অভিযোগ, বরিশালে মামলা -তদন্তে সি আইডি

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

কৃত্রিম বুদ্ধিমওা ( এআই) প্রযুক্তির অপব্যবহার করে সাংবাদিক এইচ এম মোশারেফ সুজনের ছবি বিকৃত করে আপওিকর ও মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরিশাল সাইবার ট্রাইবুনালে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার নথি ও অভিযোগ সুএে জানা যায়, সাংবাদিক এইচ এম মোশারেফ সুজন দীর্ঘদিন ধরে পটুয়াখালীতে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। অভিযোগ রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তার ছবি বিকৃত করা হয় এবং পরবর্তীতে সেই ছবিও বিভিন্ন আপওিকর তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

বাদীপক্ষের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগেরমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগও করা হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রযুক্তিগত আলামাত সংগ্রহের
জন্য মামলার নথিতে প্রয়োজনীয় ডিভাইস জব্দ করে ফরেনসিক পরীক্ষার ব্যবস্হা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং ডিজিটাল তথ্যের উৎস শনাক্ত করতে তদন্ত কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলাটি গত ১৭ আগস্ট ২০২৬ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, এ ধরনের ঘটনায় ডিজিটাল প্রযুক্তির অপব্যহার নিয়ে সাংবাদিকসহ বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। প্রযুক্তির মাধ্যমে কারও ছবি বা পরিচয় বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হলে তা ব্যক্তির সামাজিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেওয়ার দাবি উঠেছে।

তবে মামলার উত্থাপিত অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন।আসামি পক্ষের বক্তব্য পাওয়া গেলে তাও প্রতিবেদনে যথাযথ ভাবে উল্লেখ করা হবে।

“তারিখ ” ২৫/০৮/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏