জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালী পৌরসভার চরপাড়া (স্বর্ণিভার রোড) এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিওিতে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি টহল দল চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার শিল্পী বেগম মাদক মামলায় ১ বছর ২ মাসের বিনাশ্রমে কারাদণ্ডপ্রাপ্ত। একই মামলায় তার বিরুদ্ধে জিআর সাজা পরোয়ানা জারি ছিল। তিনি চরপাড়া এলাকার মোঃ সোহেল মাতবরের স্ত্রী।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পটুয়াখালী সদর থানা পুলিশ।
