রিয়াজ উদ্দিন
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালী মহিপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর পাহলান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুএে জানা যায়, মহিপুর থানার অভিযানিক দল পরিচালনা করে অভিযানের অংশ হিসেবে ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বেলা ১১ টা ৫ মিনিটে দিকে মহিপুর থানাধীন মহিপুর বাজারের নিচে জয়নেক চায়ের দোকানে কাঠের বেঞ্চেের ওপর মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্য অবস্থানকালে জাহাঙ্গীর পাহলানকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০০(একশত) গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর পাহলান পটুয়াখালীর মহিপুর থানার সিপিনপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে সংস্লিষ্টরা জানিয়েছেন।
