জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীর বাউফলে জাতীয় কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাংস্কৃতিক ও অসম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যােগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
অনুষ্ঠানে ইউএনও সালেহ আহমেদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, নজরুলের সাহিত্য ও অন্যায় শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার অনুপ্রেরণা জোগায়। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম বাঙালি জাতির সাংস্কৃতিক ও মানবিক চেতনাকে সমৃদ্ধ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ নূরনবী, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, কালাইয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তুষার কান্তি ঘোষসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে পুরো আয়োজনটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে।
আয়োজকেরা জানান,নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও প্রতিবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মুল লক্ষ্য।
