মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
মেহেন্দিগঞ্জ উপজেলার পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাতারহারট বন্দরের মধ্য বাজারে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন।
সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ এর সভাপতি মাহমুদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাইম মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিন উদ্দিন।
প্রধান অতিথি ইউএনও রিয়াজুর রহমান তার বক্তব্যে বলেন, দেশের আইন,নির্বাহী ও বিচার বিভাগের পরই গণমাধ্যমের অবস্থান। কাজেই সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। তবে এ পেশায় খেয়াল রাখা জরুরি যেন ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে কারও সুনাম বা ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত না হয় হয়। একটি সংবাদ তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন সেটি মাঠ পর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে তৈরি করা হয়।
তিনি আরও বললেন,সাংবাদিক ইউনিয়নে অনেকেই আছেন যারা দেশের জনপ্রিয় ও স্বনামধন্য জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করেন। আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে মেহেন্দিগঞ্জের গণমানুষের কথা তুলে ধরবেন এটাই প্রত্যাশা করি।
প্রধান বক্তা উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন বলেন, একজন সাংবাদিক তখনই মানুষের আস্থার জায়গা হয়ে উঠবেন যখন তিনি তার লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরবেন। তেমনি যদি এর উল্টো হয় তাহলে এক সময় মানুষ পুলিশ দেখলে ভয় পেতো আর এখন সাংবাদিক দেখলে ভয় পাবে। তাই আপনাদের প্রতি আহবান সত্য,নির্ভরযোগ্য তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রকৃত সংবাদ তুলে ধরবেন।
অনুষ্ঠানে মধ্যে আরও বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক,মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম,পৌর বিএনপির আহবায়ক রিয়াজ শাহীন লিটন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর হোসেন গাজী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠবের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত,সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ এর সিনিয়ার সহ সভাপতি কবির হোসেন দেওয়ান,সাদিকুর রহমান,বাকের উল ইসলাম,নাসির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রায়হান হাওলাদার, রায়হান গাজী, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য সিয়াম বিশ্বাস সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সত্য প্রকাশে আমরা ঐক্যবদ্ধ এই স্লোগানে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলার সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় গঠিত হয় সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ। আজ সংগঠনটি প্রতিষ্ঠার পর সফলভাবে এক বছর পার করলো।
