🔴 ব্রেকিং
শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় নেই আগের সেই আয়োজন, সর্বত্র জোরদার নিরাপত্তা

👤 🕐 ✏️ আপডেট: 👁 67 বার পড়া হয়েছে ⏱ 4 মিনিট পড়তে হবে
বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় নেই আগের সেই আয়োজন, সর্বত্র জোরদার নিরাপত্তা

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
************************
নিরাপত্তার চাদরে টুঙ্গপাড়া,নীরব বঙ্গবন্ধু সমাধিসৌধ এলাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকীতে জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এবারও নেই আগের মতো রাজনৈতিক ও আনুষ্ঠানিক আয়োজন। ১৫ আগস্টকে ঘিরে গতকাল শুক্রবার (১৪ আগস্ট) থেকেই টুঙ্গিপাড়া উপজেলা ও বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে সমাধিসৌধসহ গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্পর্শকাতর এলাকায় পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিজিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ও অবস্থান চোখে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও সড়কে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তার কারণে সমাধিসৌধ এলাকায় সাধারণ মানুষের চলাচলও সীমিত রাখা হয়েছে। আজকের প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, এপিবিএন এবং পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের তথ্য এসেছে। ১৯৭৫   সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ জন্মস্থান টুঙ্গিপাড়ায় নিয়ে সমাহিত করা হয়। দীর্ঘদিন ধরে ১৫ আগস্ট টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসছিল। আওয়ামী লীগ সরকারের আমলে এ দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবেও পালন করা হতো। ২০২৪   সালের ১৫ আগস্ট পর্যন্ত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ওই বছর সমাধিসৌধ কমপ্লেক্সে দোয়া ও মিলাদ মাহফিল এবং বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল বলে সে সময়ের সংবাদ প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় আগের মতো কোনো রাজনৈতিক বা ধর্মীয় আয়োজন দেখা যায়নি। সে সময়ও সমাধিসৌধ কমপ্লেক্সের প্রবেশপথ বন্ধ রাখা হয়েছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ছিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও প্রকাশ্যে দেখা যায়নি।
চলতি বছর ১৫ আগস্টেও টুঙ্গিপাড়ায় একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। মাঠপর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে প্রকাশ্যে কর্মসূচি পালন করতে দেখা যায়নি। সমাধিসৌধ কমপ্লেক্স ও এর আশপাশে নেই আগের মতো নেতাকর্মীদের ভিড় কিংবা শোকের আনুষ্ঠানিক আয়োজন। ফলে অন্যান্য বছরের তুলনায় অনেকটাই নীরব পরিবেশে পার হচ্ছে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী। গতকাল ১৪ আগস্ট থেকেই টুঙ্গিপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। শনিবার সকালেও উপজেলার বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সমাধিসৌধ কমপ্লেক্সের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত   কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া উপজেলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স এলাকায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর।  পক্ষ থেকে বলা হয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল। ১৫ এই আগস্ট শনিবার বিকেল পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏