🔴 ব্রেকিং
শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

পটুয়াখালীতে পুলিশের জালে যুবক,সঙ্গে মিলল দেশীয় অস্ত্র

👤 🕐 ✏️ আপডেট: 👁 60 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
পটুয়াখালীতে পুলিশের জালে যুবক,সঙ্গে মিলল দেশীয় অস্ত্র

 

রিয়াজ উদ্দিন
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালী সদর থানা পুলিশের মাদক উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুএে জানা যায়, পটুয়াখালী সদর থানা পুলিশের একটি টিম পটুয়াখালি বড় চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছিল। এ সময় গোপন সংবাদের ভিওিতে পুলিশ জানতে পারে পটুয়াখালী থানাধীন ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী গ্রামের পলাতক আসামি মাহবুব তালুকদারের টিনের বসতঘরের মধ্যে কয়েকজন দেশীয় অস্ত্রধারী ব্যক্তি অবস্থান করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।

গোপন সংবাদের ভিওিতে এসআই (নিঃ) মোঃ সুমন হাওলাদার, কমল চন্দ্র হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্হলে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহবুব তালুকদার পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্রসহ খায়রুল হাসান আলিম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খায়রুল হাসান আলিমের পিতা মোহাম্মদ সুমন সিকদার, মাতা-খাদিজা আক্তার। তার ঠিকানা টাউন কালিকাপুর, পটুয়াখালী পৌরসভা এলাকায়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

“তারিখ” ০৭/০৯/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏