জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ আলী আজিম সাকিব মোল্লা (৩১) ও মোঃ আহসান হাবীব নোমান (৪৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুএে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৮টা, ৩০ মিনিটে পটুয়াখালী সদর থানাধীন পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছোট চৌরাস্তা এলাকার হোটেল সিটি ইন-এর ৬০৭ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ আলী আজিম সাকিব মোল্লা (৩১) পিতা – মৃত মাওলানা আবু আব্দুল্লাহ ওরফে মতিন হুজুর, মাতা- মোসাঃ নাসিমা বেগম, সাং – উওর নবগ্রাম রোড( মতিন ভিলা), বটতলা,১৮ নম্বর ওয়ার্ড এবং মোঃ আহসান হাবীব নোমান (৪৫), সাং – খান সড়ক, কালুখার বাড়ি, ১৩ নম্বর ওয়ার্ড, উভয় থানা- কোতয়ালী, জেলা – বরিশাল।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮- এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
“তারিখ” ০১/১০/২০২৬
