🔴 ব্রেকিং
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্যোগে মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে RAB ও POLICEএর যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক না:গন্জের বন্দর ও নবীগঞ্জে খাল দখলদারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম: কঠোর হুশিয়ারি প্রদান করেন এমপি সচিব আবুল কাওসার আশা রাজবাড়ীর বালিয়াকান্দিতে দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাউফলে ভূমি অফিসের মসজিদ অবৈধ দখলে,সরকারি নির্দেশনা অমান্য -প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

নোয়াখালী বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান ৫০ হাজার টাকা জরিমানা, ১১৫ কেজি পলিথিন জব্দ

👤 🕐 ✏️ আপডেট: 👁 35 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
নোয়াখালী বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান ৫০ হাজার টাকা জরিমানা, ১১৫ কেজি পলিথিন জব্দ

 

এম জি বাবর (নোয়াখালী) প্রতিনিধিঃ

‎ উপজেলার বিসিক শিল্পনগরীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন অভিযানে পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক রায়হান মোর্শেদ এবং বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এএসআই) মো. খুরশীদ সহ বেগমগঞ্জ মডেল থানার একটি চৌকস টিম মোবাইল কোর্ট কে সহযোগিতা করেন অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ বিসিকে অভিযান চালানো হয় অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫(১) ধারায় ইমরান নামে এক ব্যক্তি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১১৫ কেজি উৎপাদিত পলিথিন জব্দ করা হয়। এ সময় ‘কেবি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ নামের কারখানার কার্যক্রম বন্ধ রাখার অঙ্গীকার নামা নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন
উল্লেখ্য বেগমগঞ্জ বিসিক শিল্প নগরী এলাকায় এস পি প্রিন্টিং প্রেস সহ কয়েকটি নিষিদ্ধ পলিথিন ফ্যাক্টরির বিরুদ্ধে জেলা পরিবেশ অধিদপ্তরে মামলা ও বহু অভিযোগ থাকলেও রহস্যজনক কারনে তাদের ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়নি । এতে জনমনে ক্ষোভ ও অসন্তোষ দেখা ‍দিয়েছে

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏