🔴 ব্রেকিং
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন দুমকিতে বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় :নৌপরিবহন সচিব স্বামীর স্বীকৃতি পেতে দশমিনায় তরুনীর অনশন দশমিনায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন,বর্ণাট্য র‍্যালি ও আলোচনা সভা নওগাঁর সাত প্রবাসীর দীর্ঘ আড়াই মাস পরে মৃতদেহ ফিরছে , ঋণের বোঝা নিয়ে দিশাহারা পরিবার শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

দুমকিতে বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

👤 🕐 ✏️ আপডেট: 👁 3 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
দুমকিতে বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মো. খলিল জোমাদ্দারকে (৫৬) মারধর করে ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের তালতলী বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী খলিল জোমাদ্দার চরবয়ড়া গ্রামের কঞ্চন জোমাদ্দারের ছেলে।
খলিল জোমাদ্দার অভিযোগ করেন, শুক্রবার তালতলী বাজারে গেলে ছাত্রদলের ইমরান, রাকিব হাওলাদার ওরফে কসাই রাকিবসহ সাত-আটজন অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁর দুই পকেটে থাকা ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা এলাকায় মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁরা চোরাই গরু জবাই করে বিক্রি করেন বলেও দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
খলিল জোমাদ্দার বলেন, আমি দীর্ঘদিন ধরে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার মতো একজন রাজনৈতিক ব্যক্তি হামলার শিকার হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
তিনি জানান, ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দুমকি থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এদিকে অভিযুক্ত রাকিব হাওলাদার মুঠোফোনে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমরা ড্রেজারের পাইপলাইন টানছিলাম। এ সময় খলিল জোমাদ্দার বাধা দেন। এ কারণে আমরা সেখানে গিয়েছিলাম। মারধর কিংবা টাকা ছিনতাইয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
টাকা ছিনতাইয়ের অভিযোগ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏