🔴 ব্রেকিং
রাজবাড়ীর বালিয়াকান্দিতে দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাউফলে ভূমি অফিসের মসজিদ অবৈধ দখলে,সরকারি নির্দেশনা অমান্য -প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই থেকে

👤 🕐 ✏️ আপডেট: 👁 19 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই থেকে

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ধসের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে। ওই দিন থেকে পরীক্ষার্থীরা দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় রেখে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষায় অংশ নেবেন।
২৩ জুলাই(বৃহস্পতিবার) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষার্থীরা ২৭ জুলাই থেকে নিয়মিত রুটিন অনুযায়ী পরীক্ষা দেবেন। নিয়মিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষার নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা নিজ নিজ শিক্ষা বোর্ডে নিবন্ধন করে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও পাহাড়ধসের ঝুঁকির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের চলমান কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏