🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

👤 🕐 ✏️ আপডেট: 👁 36 বার পড়া হয়েছে 3 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
——————-
গোপালগঞ্জ সদর উপজেলায় পূর্ববিরোধের জেরে জিল্লাল খান নামে এক পাট ব্যবসায়ীকে পথরোধ করে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর সঙ্গে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। আহত জিল্লাল খান বর্তমানে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পাট বিক্রি করে বাড়ি ফেরার পথে সদর থানার সিলনা এলাকার সিলনা সুইচ গেটের সামনে এ  হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগে পাওয়া যায়,এ ঘটনায় আহতের স্ত্রী লিপচা খানম (৩০) বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, জিল্লাল খান পাটের ব্যবসা করেন। পাট বিক্রি করে বাড়ি ফেরার পথে সদর থানার সিলনা এলাকার সিলনা সুইচ গেটের সামনে পৌঁছালে অভিযুক্তরা তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
অভিযোগ অনুযায়ী, জিল্লাল খান প্রতিবাদ করলে ১ নম্বর অভিযুক্ত সাহাদ আলী মোল্লার নির্দেশে আখির মোল্লা তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেন। জিল্লাল মাথা সরিয়ে নিলে কোপটি তাঁর ডান কানের পেছনে লেগে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়।পরে তিনি মাটিতে পড়ে গেলে জাকির মোল্লা ও আবুর বান লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে বলা হয়েছে। এতে তাঁর বাম পায়ে গুরুতর হাড়ভাঙা জখম হয়। একপর্যায়ে সাহাদ আলী মোল্লা রামদা দিয়ে আবারও তাঁর মাথায় আঘাতের চেষ্টা করেন। জিল্লাল মাথা সরিয়ে নিলে আঘাতটি তাঁর চোখের নিচে লাগে। এতে সেখানেও রক্তাক্ত জখম হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা জিল্লালকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন। এ সময় শাওন মোল্লা তাঁর লুঙ্গির কোচরে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। জিল্লালের চিৎকার শুনে চুন্নু খান ও মওলা মোল্লাসহ স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদেরও হুমকি দেন। অভিযোগে বলা হয়েছে, সুযোগ পেলে জিল্লালকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় লোকজন আহত জিল্লাল খানকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।  বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। অভিযোগের ব্যপারে   গোপালগঞ্জ সদর থানায় জানতে চাইলে, ডিউটি অফিসার এস এই নাঈম বলেন, এ ব্যপারে একটি অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্তের প্রক্রিয়া চলমান।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏