জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালী দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যােগে প্রথম নারী প্রধানমন্ত্রী তিনবারের আপোষহীন নেএীর আজ ৮২ তম জন্মবার্ষিকীতে সারাদেশের ন্যায় মুরাদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যােগে আপোষহীন নেএীর রুহের মাগফেরাত ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়াও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এম এ মতিন সিনিয়র সহ-সভাপতি দুমকি উপজেলা বিএনপি, মোঃ তরিকুল ইসলাম খান সভাপতি মুরাদিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ ইসরাত হোসেন শাহীন, সিনিয়র সহ-সভাপতি মুরাদিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ মাসুদ পারভেজ সাধারণ সম্পাদক মুরাদিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ মশিউর রহমান যুগ্ম সম্পাদক মুরাদিয়া ইউনিয়ন বিএনপি,মোঃ সেলিম মাষ্টার সদস্য ইউনিয়ন বিএনপি,মোঃ শামিম হাওলাদার যুগ্ম আহ্বায়ক দুমকি উপজেলা যুবদল, মোঃ সাইদুল ইসলাম সভাপতি মুরাদিয়া ইউনিয়ন ছাএদল, এছাড়া ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়াও মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে তার শোক সন্তপ্ত পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পরে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি, এবং কল্যান কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
