🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

কালিয়াকৈর খাবার হোটেলের ডাকাতি প্রস্তুত কালে অস্ত্র সহ ১জন আটক

👤 🕐 ✏️ আপডেট: 👁 85 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
কালিয়াকৈর খাবার হোটেলের ডাকাতি প্রস্তুত কালে অস্ত্র সহ ১জন আটক

 

 

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:

কালিয়াকৈরের এক খাবার হোটেলে ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ সাইফুল ইসলাম সৌরভ (২২) নামে ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিন দুপুরেই সৌরভকে ডাকাতি মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত সৌরভ উপজেলার বিশ্বাস পাড়া এলাকার বাসিন্দা।

এলাকাবাসী, হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার হঠাৎ ৪টি মোটরসাইকেলযোগে সৌরভ, সাগর, বাদল, রাকিবসহ ৭ থেকে ৮ জনের ডাকাত দল এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় ‘জমিদার’ নামে খাবার হোটেলে প্রবেশ করে। তারপর ম্যানেজারকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ক্যাশবক্সে লুটপাট চালায়। এসময় হোটেলে থাকা লোকজনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে, ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। তবে, সৌরভ নামে এক সদস্যকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

###
তারিখঃ২১/০৭/২০২৬ ইং

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏